জিপিওতে ই-কমার্স মেলা শুরু শুক্রবার

আপডেট : ১৫ মে ২০১৯, ১১:২৪ পিএম

রাজধানীর জেনারেল পোস্ট অফিস (জিপিও) চত্বরে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে ই-কমার্স মেলা। দুই দিনব্যাপী এ মেলা উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। মেলা শেষ হবে ১৮ মে। মেলার সমন্বয়ক আসিফ আহনাফ জানান, মেলায় ৮০টি স্টল থাকবে।

দারাজ, আজকের ডিল, চালডাল, প্রিয়শপ, রকমারি, দিনরাত্রি, ই-পোস্ট, স্পিকলার, রেজিস্ট্রো, অর্গানিক অনলাইন, লেইসফিতা, ডিজিটাল হাব সলিউশনস লি., স্পাইডার ডিজিটাল, আমার শপ, খাসফুড, সাজগোজ, ওয়ালেট মিক্স, ক্রিয়েটিভ আইটি, বইঘর, টিভিএস, সুন্দরবন, সিএক্সপ্রেস, এক্সিলেন্ট ওয়ার্ল্ড, ডিবিবিএল, পাঠাও, পেপারফ্লাই, কাবলিওয়ালা, সিন্দাবাদ, বাগডুম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, কমইঞ্জিন, বাংলাওয়েট্রেড, বিদ্যুৎ লিমিটেড, এপকম, সপার, জেএমএস, ক্রাফট ভিশন ও সিঙ্গারের মতো প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত