লাইফবয়ের শ্রদ্ধা

আপডেট : ১৬ মে ২০১৯, ০৪:২৬ এএম

মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বব্যাপী পালিত হয় মা দিবস। বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর লাইফবয় এই উপলক্ষে নিয়েছিল ভিন্ন একটি পদক্ষেপ। মা দিবস উপলক্ষে মাশরাফী, সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকদের মায়েদের সঙ্গে কথা বলেছেন তারা। মায়েদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল তারকাদের সম্পর্কে অজানা সব গল্প। তাতে ছিল জন্মের পরের অনুভূতি থেকে তাদের স্কুলে যাওয়া, পাড়ার মাঠ থেকে বিশ্ব ক্রিকেটে পা রাখা সব গল্পই। সাফল্য, ব্যর্থতা, ঘুরে দাঁড়ানোর মতো টাইগারদের প্রতিটি সংগ্রামের গল্প নিজেদের মুখে শুনিয়েছেন মায়েরা। শুনিয়েছেন ছেলেদের বড় করতে গিয়ে নিজেদের নীরব সংগ্রামের গল্প। প্রেসবিজ্ঞপ্তি

দেশের দায়িত্ব কাঁধে নিয়ে পাড়ি জমানো সন্তানদের শুভকামনা জানিয়েছেন এসব টাইগার মায়েরা। তাদের অনুপ্রেরণা নিয়েই তো খেলবে টাইগার, জিতবে টাইগার। লাইফবয় সব মায়ের পাশাপাশি শ্রদ্ধা জানায় এসব টাইগার মায়ের যাদের কারণে আমাদের টাইগাররা বিশ্বের দরবারে উঁচু করে ধরেছে বাংলাদেশের পতাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত