মেষ : কাজে সুফল পাওয়া যাবে। ক্রীড়াবিদদের জন্য শুভ দিন। স্বার্থপর আত্মীয়রা দমন থাকবে।
বৃষ : সংসারের ব্যয় বাড়বে। সন্তানের দুর্ঘটনা যোগ আছে। আইনি ব্যাপারে অগ্রগতি নেই।
মিথুন : বন্ধুর সঙ্গে দ্বন্দ্বের অবসান হবে। মায়ের অস্ত্রোপচার হতে পারে। নিজের দুর্ঘটনা যোগ আছে।
কর্কট : ব্যবসায় বিনিয়োগ হবে। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে।
সিংহ : অর্থের জন্য পরিবারের দ্ব›দ্ব দেখা দিতে পারে। বেশি পরিশ্রমে ধন বৃদ্ধি হবে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর রাখুন।
কন্যা : রাজনৈতিক সংঘাতে শরীরে আঘাত পেতে পারেন। কর্মস্থলে ঝগড়া এড়িয়ে চলুন। মায়ের রোগ বাড়তে পারে।
তুলা : দূরের যাত্রা থেকে বিরত থাকুন, দুর্ঘটনা ঘটতে পারে। যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় বাড়বে। নিজস্ব লোকেরা বিশ্বাসঘাতকতা করতে পারে।
বৃশ্চিক : ওষুধের ব্যবসায় পুঁজি লগ্নি হতে পারে। বিদেশের সঙ্গে মেশিনারি ব্যবসায় লাভজনক হবে। স্বাস্থ্যের দিকে নজর না দিলে আয়ু ক্ষয় হতে পারে।
ধনু : প্রতিপক্ষ প্রকাশ্যে ও গোপনে ক্ষতি সাধন করার চেষ্টা করবে। কাজে নানা পথে উন্নতি হবে। ব্যয় বাড়বে।
মকর : নতুন কোনো পথে অর্থোপার্জন হবে। প্রভাবশালী বন্ধু লাভ হবে। রোগভয় বর্তমান আছে।
কুম্ভ : কর্মফল শুভ দেখা যায়। প্রেমে দ্ব›দ্ব শুরু হবে। আত্মীয়র সাহায্য অব্যাহত থাকবে।
মীন : কর্মক্ষেত্রে কর্মচারীরা অসহযোগিতা করবে। নৌদুর্ঘটনা যোগ আছে। আয় বাড়বে।
