সাতক্ষীরায় চলতি বোরো মৌসুমের চাল সংগ্রহ অভিযান শুরুর আগে মিল নির্ধারণ নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। দক্ষ ও পুরাতন মিল মালিকদের বদলে অদক্ষ ও নতুন মিল মালিকদের নাম ঢুকেছে তালিকায়। তবে জেলা খাদ্য গুদাম কর্র্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।
মিল মালিকদের অভিযোগ, যাদের এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি তালিকায় তাদেরও নাম রয়েছে। আবার পুরনো মিল মালিক যারা প্রতিবছর চাল সরবরাহ করে থাকেন, তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। খাদ্য নিয়ন্ত্রক কতর্র্পৃক্ষ অনৈতিক সুেযাগ সুিবধা নিয়ে এই তালিকা করেছেন। প্রতিটি মিলের বিদ্যুৎ বিল দেখে তালিকা তৈরি করা হয়। কিš ‘যাদের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি, তালিকায় তাদেরও নাম রয়েছে। তবে জেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কমর্কর্তা জাকির হোসেন কোনো অনিয়ম হয়নি দাবি করে বলেছেন, বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি এমন নতনু মিলের নাম যদি তালিকায় স্থান পায়, তা তদন্ত করে বাদ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গহ্রণ করা হবে।
