অমিতাভের সঙ্গে অত ছোটবেলায় কী করছেন কারিনা?

আপডেট : ১৭ মে ২০১৯, ০৮:০০ পিএম

কারিনা কাপুরের ছোটবেলার একটি ছবি প্রকাশ করে নায়িকাকে আবেগে ভাসিয়েছেন অমিতাভ বচ্চন। বিগ বি নিজেই জানিয়েছেন, এটি পুকার ছবির সেট থেকে তোলা।

ওই ছবির সেটে বাবা রনধীর কাপুরের সঙ্গে ঘুরতে যান কারিনা। হঠাৎ কোনো কারণে পায়ে ব্যথা পেলে কান্না শুরু করেন। তখনই ছবিটি তোলা হয়।

এর আগে কারিনার সঙ্গে ‘সত্যগ্রহ’ ছবির শুটিংয়ের সময় নিজের ব্লগে পুরোনো একটি ঘটনা শেয়ার করেন অমিতাভ বচ্চন। সেখান থেকে জানা যায়, ‘পুকার’ ছবির শুটিংয়ের সময়ে রণধীর কাপুরকে মাটিতে ফেলে মারছিলেন অমিতাভ বচ্চন। যা দেখে ভয় পেয়ে বাবার কাছে দৌড়ে যান ছোট্ট কারিনা, বাবাকে জড়িয়ে ধরেন।

ছোট্ট কাপুর নন্দিনী ভেবেছিলেন অমিতাভ বচ্চন বদমাশ লোক, তার বাবাকে মারছেন। ভয় পেয়ে যাওয়া কারিনার চোখে ছিল জল। দৌড়ানোর সময় কারিনার পায়ে কাদা লেগে যায়, চোট লাগে। তখন অমিতাভ নিজেই বেবোর পায়ের কাদা ধুয়ে ওষুধ লাগিয়ে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত