ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে

আপডেট : ১৮ মে ২০১৯, ১১:৫৯ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এক  মাদ্রাসাছাত্রী (১৪)। গত শুক্রবার রাতে তার বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার ঘটনাস্থলে গিয়ে তার বিয়ে বন্ধ করে দেন।

নাজমা আক্তার জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের ওই ছাত্রীর সঙ্গে একই গ্রামের প্রবাসী সুমনের (২৬) গত শুক্রবার রাতে বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের নির্দেশে সেই বিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং বয়স ১৮ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিতে পারবে না এ মর্মে সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ ও স্থানীয় ইউপি সদস্য শহীদ মেম্বারকে বিষয়টি অবহিত করে মেয়ের বাবাকে অঙ্গীকার করানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত