‘আর্মি সোসাইটি’ সম্পর্কে সতর্ক করল আইএসপিআর

আপডেট : ১৯ মে ২০১৯, ০২:১৮ এএম

কথিত আর্মি সোসাইটি সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা দেওয়া হয়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকার উত্তরার মৌশাইর, চালাবন, শাহকবির মাজার রোড, দক্ষিণ খান এলাকায় অবস্থিত ‘আর্মি সোসাইটিতে ফ্ল্যাট বিক্রয়’ শিরোনামে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। এ বিষয়ে সেনা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়েছে। ওই ‘আর্মি সোসাইটি’ নামক

 এলাকাটি সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনীর আবাসিক এলাকা হিসেবে প্রতিষ্ঠিত বা স্বীকৃত নয়। এ ছাড়াও, বর্ণিত সংস্থার নামটি কোনো সরকারি নথিতে (রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস) লিপিবদ্ধ নেই। মূলত এলাকাটি আগে থেকেই সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতো বিধায় স্থানীয় জনসাধারণের নিকট ‘আর্মি টেক’ নামে পরিচিতি পায়। আনুমানিক ২০-২৫ বছর আগে কতিপয় ব্যক্তি নিজেদের উদ্যেগে ‘আর্মি সোসাইটি হাউস ও নার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ নামে একটি সমিতি গঠন করেন। এরই প্রেক্ষিতে এলাকাটি ‘আর্মি সোসাইটি’ নামে পরিচিতি লাভ করে। বর্তমানে কথিত ‘আর্মি সোসাইটি’ এলাকায় প্রায় ১৫০ এর অধিক বাড়ি ও প্লট রয়েছে। ওই এলাকায় বিভিন্ন ডেভেলপার কোম্পানি কর্তৃক কিছু বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। ওই আবাসিক এলাকায় জমি বা ফ্ল্যাটের মূল্য পার্শ্ববর্তী অন্যান্য আবাসিক এলাকার তুলনায় অধিক বলে জানা গেছে।

আইএসপিআর আরও জানায়, কতিপয় ব্যক্তির নিজস্ব উদ্যোগে জমি ক্রয়পূর্বক ‘আর্মি’ নাম ব্যবহার করে এলাকার নামকরণ ‘আর্মি সোসাইটি’ করা যুক্তিযুক্ত নয়। এ ছাড়াও, ‘আর্মি সোসাইটি’ নামটি পুঁজি করি কতিপয় ব্যক্তি বা ডেভেলপার কোম্পানি কর্তৃক বর্ণিত জমি বা ফ্ল্যাট পার্শ্ববর্তী এলাকার চেয়ে বেশি দামে বিক্রির মাধ্যমে বেসামরিক পরিম-লে সেনাবাহিনীর সুনাম ও মর্যাদা ক্ষুণœ করেছে। এহেন অপতৎপরতা জরুরি ভিত্তিতে বন্ধ করা আবশ্যক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত