সালমানের ছবিতে কেন কমেন্ট করেন না ক্যাটরিনা?

আপডেট : ১৯ মে ২০১৯, ১০:৫০ এএম

কোটি কোটি মানুষকে সালমান খানের সঙ্গে নিজের অভিনয় দেখাতে সমস্যা নেই। অথচ সমস্যা সামাজিক যোগাযোগমাধ্যমের দুই কোটি ২০ লাখ মানুষকে নিয়ে। তাদের সামনে খানের ছবিতে কখনো লাইক, কমেন্ট করতে দেখা যায়নি ক্যাটরিনা কাইফকে।

সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনার ফলোয়ারের সংখ্যা দুই কোটি ২০ লাখ। তাদের সামনে নিজের এই রহস্যময় আচরণের ব্যাখ্যা দিয়েছেন ক্যাটরিনা। তার ভাষায়, ‘এটা আমি ইচ্ছা করে করি না। তবে এখন যখন জানতে পারলাম, মনে রাখব।’

আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’এর মাধ্যমে দীর্ঘদিন পরে এক সঙ্গে অভিনয়ে ফিরছেন সালমান-ক্যাটরিনা। এক সময় দুজনে প্রেম করেছেন চুটিয়ে।

নতুন ছবিতে প্রথমে ক্যাটরিনার চরিত্রের জন্য প্রিয়াঙ্কা চোপড়ার কথা ভেবেছিলেন সালমান। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে এই প্রজেক্ট থেকে সরে যান প্রিয়াঙ্কা।

একটি কোরিয়ান ছবির রিমেক ‘ভারত’। যেখানে একজন সাধারণ মানুষের জীবন সংগ্রামের মধ্যে দিয়ে দেখানো হবে ভারতের ইতিহাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত