মারধরের ১৭ ঘণ্টা পর আওয়ামী লীগ কার্যালয়ে পদবঞ্চিতরা

আপডেট : ১৯ মে ২০১৯, ০৯:৩৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শনিবার মধ্যরাতে মারধরের ১৭ ঘণ্টা পর অবস্থান কর্মসূচীর মধ্যেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ছাত্রলীগের পদবঞ্চিতরা।

রোববার রাত ৯টার দিকে পদবিঞ্চতদের নয় সদস্যের একটি প্রতিনিধি দল নেতাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে পদবঞ্চিতদের একাধিক নেতা নিশ্চিত করেন। 

প্রতিনিধিত্বকারীদের মধ্যে রয়েছেন তিলত্তমা শিকদার, শ্রাবনী শায়লা, ফরিদা খাতুন, ইয়াসমিন, শাহজাদা, সাইফুল ইসলাম বাবু, শাহেদ খান। 

পদবঞ্চিত নেতারা বলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক নাসিম ও মোজাম্মেলের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। 

পদবঞ্চিতদের মধ্যে অন্যতম ও সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য তানভীর রহমান সৈকত  বলেন, আমরা বাকিরা এখানে অবস্থান নিয়েছি। আমরা সবাই যাচ্ছি না। আমরা আগেই বলেছি, আমাদের সমস্যার সমাধান একমাত্র আপা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ছাড়া আর কেউ করতে পারবে না। তবু আমাদের একটি প্রতিনিধি দল সেখানে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত