হোটেলের ব্যালকনিতে কী করছেন নিক-প্রিয়াঙ্কা?

আপডেট : ২০ মে ২০১৯, ০১:০০ এএম

মেট গালার রেড কার্পেটে পর পর বেশ কয়েক বছর প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেলেও এবারই প্রথম কান চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণ পেলেন প্রিয়াঙ্কা চোপড়া।

নিজে রেড কার্পেটে উপস্থিত না থাকলেও স্ত্রীর সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে উপস্থিত ছিলেন নিক জোনাস।

কাজের ফাঁকে দু’জনকেই দেখা গেল ফুরফুরে মেজাজে। হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়েই পিৎজা শেয়ার করে খেলেন নিক ও প্রিয়াঙ্কা।

ছবিতে দেখা যায় নিক ভালোবেসে প্রিয়াঙ্কাকে খাইয়েও দিলেন পিৎজা।

উৎসবের ছবি তুলতে আসা চিত্র গ্রাহকেরা পেয়ে গেলেন একটি ছবি তোলার উপযুক্ত সময়।

সূত্র: টাইমস অব ইন্ডয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত