মধ্যপ্রাচ্যে তেলের ট্যাংকারে হামলায় বাংলাদেশের উদ্বেগ

আপডেট : ২০ মে ২০১৯, ০১:৫৩ এএম

সৌদি আরবের পূর্বাঞ্চলে তেলের বেশ কয়েকটি পাম্পিং স্টেশনে চোরাগোপ্তা ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সৌদি ও ইউএইর তেলের ট্যাংকারে আক্রমণের ঘটনায়ও বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানানো হয়েছে।

গত ১৪ ও ১৫ মে হওয়া হামলার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাজ্যে বেশ কয়েকটি তেলের পাম্পিং স্টেশনে চোরাগোপ্তা ড্রোন হামলার ঘটনায় ওই অঞ্চলের নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে বাংলাদেশ। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা শান্তি

ও স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার যেকোনো ধরনের ঐক্যবদ্ধ প্রয়াসকে বাংলাদেশ সমর্থন জানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত