রাঙ্গামাটির রাজস্থলীতে নিজ বাড়িতে স্থানীয় যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত ১১টার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত ব্যক্তির নাম ক্য হ্লা চিং মারমা (৪০)। বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে ক্য হ্লা চিং মারমার বাড়িটি একদল অস্ত্রধারী সন্ত্রাসী ঘেরাও করে। দুজন বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে ক্য হ্লা চিং মারমাকে তুলে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তুলে নিতে ব্যর্থ হলে তাকে গুলি করে হত্যা করে।
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, নিহত যুবলীগ নেতার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি।
