নিজেকে ‘সমকামী’ বললেন ভারতের দ্রুততম নারী

আপডেট : ২০ মে ২০১৯, ১২:৫৯ পিএম

যৌন জীবন নিয়ে মুখ খুলে আলোচনা তুললেন ভারতের দ্রুততম নারী দ্যুতি চাঁদ। নিজেকে সমকামী দাবি করেছেন তিনি।

দ্যুতি বলেন, “আমি আমার সোলমেটকে খুঁজে পেয়েছি। আমার মতে, প্রত্যেকেই তার পছন্দের মানুষের সঙ্গে সম্পর্কে গড়ার স্বাধীনতা আছে। সমকামী সম্পর্ককে আমি সব সময়ই সমর্থন করে এসেছি। এটা ব্যক্তিগত ব্যাপার।”

২০১৮ সালে এশিয়ান গেমসে জোড়া রুপাজয়ী দ্যুতি ও তার সঙ্গী একই শহরের বাসিন্দা। বেশ কয়েক বছর আগে থেকেই তারা একে অপরকে চেনেন কিন্তু তার বেশি কোনো কথা তিনি বলেননি।

দ্যুতি আরও বলেন, “আমি সব সময় বিশ্বাস করি যে, প্রত্যেক মানুষের ভালোবাসার স্বাধীনতা থাকা উচিত। এর থেকে বড় অনুভূতি আর কিছু হতে পারে না। সুপ্রিম কোর্টও তাই পুরোনো আইনে রদবদল করেছে। আমার এই সিদ্ধান্তের জন্য অ্যাথলেট হিসাবে আমাকে তির্যক দৃষ্টিতে দেখার কারো অধিকার নেই। এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই এটাকে সম্মান জানানো উচিত। আমি ভারতের হয়ে আরও আন্তর্জাতিক পদক জেতার জন্যই ট্র্যাকে নামব।”

আপাতত বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক নিয়েই ভাবছেন দ্যুতি। ভবিষ্যতে এই সম্পর্ককে পরিণতি দিতে চান এশিয়াডে পদকজয়ী অ্যাথলেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত