ইমরান খানের সংসারে ভাঙনের সুর

আপডেট : ২১ মে ২০১৯, ০৯:০৯ পিএম

বলিউড তারকা ইমরান খানের আট বছরের সংসার ভেঙে যাওয়ার পথে। ভারতীয় গণমাধ্যম ডিএনএ জানিয়েছে, বেশ কিছুদিন ধরে মেয়েকে নিয়ে স্ত্রী অবন্তিকা তার সঙ্গে থাকছেন না।

অবন্তিকার সঙ্গে ইমরানের সম্পর্ক খুব একটা ভাল যাচ্ছে না, এমন সংবাদ ভারতীয় মিডিয়ায় বেশ আগে থেকেই ছিল।

সম্প্রতি মুখ খুলেছেন অবন্তিকার মা বন্দনা মালিক। ঝামেলার কথা স্বীকার করলেও তিনি বিবাহবিচ্ছদের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

‘প্রত্যেক স্বামী-স্ত্রীর মধ্যেই মতান্তর হয়ে থাকে এবং সেটা সাময়িক। এই মুহূর্তে তেমনটাই ঘটছে ইমরান ও অবন্তিকার মধ্যে। কিছুদিনের মধ্যেই সে সব মিটে যাবে।’

ডিএনএ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইমরানের ২৪ নম্বর পালি হিলের বাড়ি ছেড়ে বেশ অনেকদিন হল মেয়েকে নিয়ে চলে গেছেন অবন্তিকা এবং এখন তিনি মায়ের পরিবারের সঙ্গেই থাকছেন।

ইমরান ও অবন্তিকার বিয়ে হয় ২০১১ সালে। ছোটবেলার প্রেমিকাকেই জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছিলেন ইমরান। তাদের মেয়ে ইমারার জন্ম হয় ২০১৪ সালে।

বেশ কয়েক বছর হল, অভিনয়ের পাশাপাশি পরিচালনার দিকে ঝুঁকেছেন ইমরান। অভিনেতা হিসেবে তাকে শেষ দেখা গিয়েছিল কঙ্গনার ‘কাট্টি বাট্টি’-তে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত