মানুষের চেয়ে দ্রুত সময়ে ফুসফুসের ক্যানসার ধরতে পারে গুগলের আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এইআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার একটি মডেল।
মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণা থেকে জানা গেছে, এই আইয়ের ডিপ লার্নিং প্রযুক্তি ব্যবহার করে এই সফলতা পাওয়া গেছে।
কোনো যন্ত্রকে যখন স্বয়ংক্রিয়ভাবে কাজ করার জন্য বানানো হয়, তখন সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হয়। অর্থাৎ মানুষের মতো কাজ পেতে যে যন্ত্র তৈরি করা হয় তাকে কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্র বলে। গুগলের বিজ্ঞানীরা এই প্রযুক্তি নিয়ে দীর্ঘদিন কাজ করছেন।
ডিপ লার্নিং এমন একটা প্রযুক্তি, যেটা কম্পিউটারকে বিভিন্ন পদক্ষেপ নিতে নির্দেশ দেয়।
চিকিৎসকেরা বলছেন, ফুসফুসের ক্যানসার শনাক্ত করতে এই প্রযুক্তির সাফল্য মানুষের কাজে আসবে। কেননা এই ক্যানসার ধরতে ডাক্তারদের অনেক দিন লেগে যায়। এই প্রযুক্তি ব্যবহার করলে দ্রুত রোগটি শনাক্ত করা যাবে, তাতে অনেকের জীবন বাঁচতে পারে।
