বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ফলো করছিলেন মেয়েটিকে। এরপর একদিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন। কয়েকদিন পর মেয়েটি আপনার অনুরোধ গ্রহণ করল। মেসেঞ্জারে বেশ কয়েকমাস কথা বলার পর আপনারা ডেটিংয়ের দিনক্ষণ ঠিক করলেন।
এবার জেনে নিন, প্রথম দিন ডেটে এসেই ছেলেদের কী কী বিষয় মেয়েরা খেয়াল করে।
নিজেকে উপস্থাপন : দামি পোশাক আর দামি ঘড়ি মানেই যে আপনি নিজেকে খুব সুন্দর করে উপস্থাপন করছেন এই ধারণা ভুল। এমনকি কত দামি ফোন ব্যবহার করছেন সেটাও অতটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার আচরণ, কথা, রুচিবোধ, পোশাক, ম্যানার্স।
পরিষ্কার-পরিচ্ছন্নতা : আপনার হাতের নখ কতটা পরিষ্কার, আপনার পা ধুলোমাখা নাকি পরিষ্কার। ব্যক্তিগতভাবে আপনি কতটা হাইজিন মেনে চলেন। এসব বিষয় কিন্তু মেয়েরা খুব ভালোভাবে খেয়াল করে।
দৃষ্টি : দৃষ্টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোনো রকম তাকানোর কী অর্থ মেয়েরা তা খুব ভালোই বুঝতে পারেন। আপনার অন্যরকম কোনো ইঙ্গিত যেমন ধরতে পারে, তেমনই কথা বলতে বলতে অন্য মেয়ের দিকে চোখ গেলে তাও ধরতে পারে।
জুতা : ডেটিং করতে গেলে হাওয়াই চটি পরে মোটেও যাবেন না। ছেঁড়া জুতাও নয়। এমনকি যে জুতোয় গন্ধ হয় তাও নয়। ভালো ভদ্রস্থ জুতা পরে যান।
ব্যবহার : কোথাও খেতে গিয়েছেন। সেখানে আপনি অর্ডার কীভাবে দিচ্ছেন, ওয়েটারের সঙ্গে কীভাবে কথা বলছেন, আপনার ব্যবহার খুব খুঁটিয়ে দেখেন মেয়েরা। কারণ তারা কিন্তু নিজের নিরাপত্তার কথা প্রথম ভাবে। আপনার কথা ও ব্যবহারই বুঝিয়ে দেয় মেয়েটি আপনার কাছে কতটা সুরক্ষিত থাকবে।
