কিশোরগঞ্জে চলন্ত বাসে ধর্ষণের পর নার্স তানিয়া হত্যার প্রতিবাদের মধ্যেই এবার তার পাশর্^বর্তী কটিয়াদীর লোহাজুড়িতে ১৫ বছরের এক কিশোরী দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ডেকে নিয়ে তাকে গত শনিবার রাতভর ধর্ষণ করে সুমন নামে এক যুবক। পরের দিন আটকে রেখে ওই কিশোরীকে তিনজন মিলে ফের ধর্ষণ করে। এরপর লোহাজুড়ির দশপাখি গ্রামে ফিরে ইউপি সদস্য আবদুল রশিদের কাছে কিশোরীকে রেখে পালিয়ে যায় তারা। রশিদ তাদের পালিয়ে যেতে সাহয্য করে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার কটিয়াদী থানায় মামলা হয়েছে। ইউপি সদস্য আবদুল রশিদকে আটক করেছে পুলিশ। এদিকে ফেনীর সোনাগাজীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সাইফুদ্দিন রিশাদ (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। মাদারীপুরে এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য মোক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুর মহানগরীর সালনা এলাকায় অষ্টম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর তুরাগের কালিয়ারটেক এলাকায় এক কিশোরীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
কিশোরগঞ্জে কিশোরীকে দল বেঁধে ধর্ষণ : কটিয়াদীর লোহাজুড়িতে ১৫ বছরের এক কিশোরী দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছে। মামলায় বলা হয়, লোহাজুড়ির ইউনিয়নের দশপাখি গ্রামের সুমনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই কিশোরীর। গত শনিবার সুমন বিয়ে করবে বলে কিশোরীকে নিয়ে দশপাখি গ্রামে বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরদিন রবিবার সকালে
ও শামীম কিশোরীকে নিয়ে পার্শ্ববর্তী উপজেলা পাকুন্দিয়ায় নিয়ে সারারাত পালাক্রমে ধর্ষণ করে। সোমবার সন্ধ্যার পর তাকে দশপাখি গ্রামে নিয়ে এসে ইউপি সদস্য আবদুর রশিদের হাতে বুঝিয়ে পালিয়ে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ধর্ষকদের পালিয়ে যেতে সহযোগিতা করার দায়ে স্থানীয় ইউপি সদস্যকে আটক করা হয়েছে। পরে কিশোরীর বাবা বাদী হয়ে ইউপি সদস্যসহ চারজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করে এ ব্যাপারে জানানো হবে। ইউপি সদস্যকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
সোনাগাজীতে তরুণীকে ধর্ষণ : ফেনীর সোনাগাজীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সাইফুদ্দিন রিশাদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সাইফুদ্দিন রিশাদের সঙ্গে পাঁচ বছর আগে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তখন ১৮ বছর পূর্ণ না হওয়ায় বিয়ে করতে রাজি হয়নি ওই তরুণী। এরপর তরুণীকে নিয়ে বন্ধুর বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে সাইফুদ্দিন। এরপর সে কাতার চলে যায়। গত কয়েক দিন আগে দেশে ফিরে আরেক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ধর্ষণের শিকার ওই তরুণী এখন বিয়ে করতে চাইলে সাইফুদ্দিন অস্বীকার করে। সে সঙ্গে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকিও দেয়।
সোনাগাজী মডেল থানার ওসি মঈনউদ্দিন আহম্মেদ জানান, তরুণীর অভিযোগের ভিত্তিতে যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ওই তরুণীর অভিযোগ নিয়মিত মামলা আকারে নিয়ে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদারীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় পুলিশ সদস্য গ্রেপ্তার : মাদারীপুরে এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য মোক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে ওই স্কুলছাত্রীর মামা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে আসামিকে গ্রেপ্তার দেখায় মাদারীপুর সদর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে আদালতে নেওয়া হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার এজাহারে বলা হয়, মাদারীপুর পুলিশ লাইনসে কর্মরত নায়েক মোক্তার হোসেন তার ভাড়া বাসায় এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ এবং মারধর করে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে বাইরে থেকে মোক্তারের ঘরের দরজা বন্ধ করে দিয়ে আশপাশের লোকজন জড়ো করে। পরে মোক্তার বাইরে দরজা বন্ধ টের পেয়ে স্কুলছাত্রীকে ঘরের পেছনের ভেন্টিলেটর দিয়ে নিচে ফেলে দেয়। এতে ওই স্কুলছাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, ‘ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
গাজীপুরে ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার : গাজীপুর মহানগরীর সালনা এলাকায় অষ্টম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেল রানা (৪০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সালনা ল্যাবরেটরি স্কুলের শিক্ষক।
গাজীপুর সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর মামলার বরাত দিয়ে জানান, গত বছর ১২ অক্টোবর সকালে স্কুলশিক্ষক সোহেল রানা স্কুলের অফিসকক্ষে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী কান্নাকাটি করলে তাকে হত্যার হুমকি দিয়ে বের করে দেয়। ভয়ে পরিবারকে জানায়নি ওই স্কুলছাত্রী। সম্প্রতি সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা মেডিকেল সেন্টারের চিকিৎসা দিতে নিয়ে যায়। এ সময় আল্ট্রাসনোগ্রাম করলে ওই ছাত্রী প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। পরে সোমবার রাতে সদর থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা।
তুরাগে কিশোরী গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ : রাজধানীর তুরাগের কালিয়ারটেক এলাকায় এক কিশোরীকে দর বেঁধে ধর্ষর্ণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার উত্তরা ও টঙ্গী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো মোহন মোড়ল (৩৫), আরিফ (২০), ইউসুফ (১৯) ও মো. সোহেল রানা (৩০)।
তুরাগ থানার ওসি নূরুল মোত্তাকিন জানান, কালিয়ারটেক এলাকায় ১৯ মে রাতে গ্রেপ্তারকৃতরা ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করে। ওই দিনই কিশোরীর মামা বাদী হয়ে থানায় একটি গণধর্ষণ মামলা করেন। তুরাগ থানা পুলিশ গত সোমবার উত্তরা ও গাজীপুর জেলার টঙ্গী থেকে সন্দেহভাজন ওই চার গণধর্ষণকারীকে গ্রেপ্তার করে।
