জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষ অনার্স ও ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ২২ মে ২০১৯, ১০:২৩ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষা ও ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ফল গতকাল বুধবার প্রকাশ করা হয়েছে। ২০১৮ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় ৩১টি বিষয়ে সারা দেশে ৭৩৪টি কলেজের ৪ লাখ ৩১ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী (নিয়মিত, মানোন্নয়ন, অনিয়মিত) মোট ২৭৫টি কেন্দ্রে অংশগ্রহণ করে। এতে ৩য় বর্ষে প্রমোটেড হয়েছে ২ লাখ ৩৯ হাজার ১০২ জন। উত্তীর্ণের হার শতকরা ৯৪ দশমিক ৯৬ ভাগ। প্রকাশিত ফল ঝগঝ-এর মাধ্যমে গতকাল বুধবার রাত ৮টা থেকে যেকোনো মোবাইল ফোনে মেসেজ অপশনে গিয়ে  nuhp2Roll
লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  http://www. nu.ac.bd Ges www.nubd. info থেকে ফল জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরনো সিলেবাস) পরীক্ষার ফল গতকাল বুধবার বিকেল ৫টায় প্রকাশ করা হয়েছে। সারা দেশের ১ হাজার ৬৩৩টি কলেজের মোট ৬৯৬টি কেন্দ্রে ৫২ হাজার ৫৪০ জন (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। উত্তীর্ণের হার শতকরা ৭৬ দশমিক ৭৭ ভাগ। পরীক্ষার্থীর ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www. nu.ac.bd/results থেকে এবং যেকোনো মোবাইল ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে NU DEG ROLL No  লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে ফল পাওয়া যাবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত