পটুয়াখালীতে জন্মদিনে নিমন্ত্রণ না করায় হামলা ও লুটপাটের শিকার হয়েছে একটি পরিবার। এ হামলার ঘটনায় একই পরিবারের নারী-পুরুষসহ অন্তত ৬ জন আহত হয়েছে।
বুধবার মধ্য রাতে সদর উপজেলার মরিচবুনিয়া গ্রামের হিন্দুপাড়ায় এ ঘটনায় আহতদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।
হামলার শিকার আহত পরিমলের অভিযোগ, বুধবার রাতে পরিমলের এক বছরের শিশু পলকের প্রথম জন্মদিন পরিবারের সদস্যরা ঘরোয়া ভাবে পালন করছিল। এ সময় একই বাড়ির সুখরঞ্জন, পলাশ, স্বপন, আকাশ, মিন্টু, দুলালসহ ১০ থেকে ১২ জন তাদের ঘরে ঢুকে জন্মদিনে দাওয়াত করা হয়নি কেন জানতে চায়। এ সময় উভয় পক্ষের মধ্য প্রথমে বাকবিতন্ডা পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা পরিমলের পরিবারের সদস্য খোকন দাস (২১), সবিতা রানী দাস (৪৫), জোৎস্না রানী দাস (৪৮) মুক্তা রানী দাস (৩২)সহ পরিবারের একাধিক সদস্যকে মারধর করে।
হামলার পরে তারা লুটপাট চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়।
একই পরিবারের নিখিল দাস অভিযোগ করেন, এ সময় হামলাকারীরা এক গৃহবধূকে বিবস্ত্র করে শ্লীলতাহানির চেষ্টা চালায়।
অভিযুক্ত দুলাল দাসের সাথে কথা হলে তিনি মারধরের ঘটনা শিকার করে বলেন, নিজেদের মধ্য একটু ভুল বোঝাবুঝি হয়েছে।
