কয়েকমাস আগে সবাইকে অবাক করে দিয়ে মডেল ও অভিনেত্রী এমি জ্যাকসন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার প্রেগন্যান্সির খবর জানান। বিয়ের আগেই মা হতে চলেছেন তিনি।
একই পরিস্থিতি অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়াডেসেরও। অর্জুনকে বিয়ে না করেই উনিও মা হতে চলেছেন।
এই তালিকায় সম্প্রতি নাম লিখিয়েছেন ‘আই হেট লাভ স্টোরিজ’ ছবির অভিনেত্রী ব্রুনা আবদুল্লা। এই ব্রাজিলিয়ান মডেলও বিয়ের আগেই মা হতে চলেছেন।
ব্রুনা বহুদিন ধরেই মুম্বাইতেই থাকেন। গতবছর জুলাই মাসে তার ব্রিটিশ বয়ফ্রেন্ডের সঙ্গে এনগেজমেন্ট হয়েছে তাদের।
মাদার্স ডে-র একদিন আগে ব্রুনা জানিয়েছেন তার প্রেগন্যান্সির পঞ্চম মাস চলছে।
বিয়ের আগেই মা হওয়ার অনুভূতিটা কেমন? এই প্রশের উত্তরে অভিনেত্রী বলেন, তার কাছে বিয়ে মানে শুধু একটা আইনি সার্টিফিকেট ছাড়া কিছুই নয়। এই অভিনেত্রী আরো জানিয়েছেন বিয়ে ছাড়াও একজন পুরুষ ও মহিলা একসঙ্গে সুখে শান্তিতে থাকতে পারে।
বলিউডের এই অভিনেত্রী আরো বলেন ‘আমার সন্তান ঠিক আছে। আমাদের দুই পরিবারই প্রচন্ড খুশি। আমার মা সারাজীবন এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছে। আমাদের জীবনের সেরা সূর্যোদয় এটা।’
‘আই হেট লাভ স্টোরিজ’ ছাড়াও ব্রুনাকে ‘উড়নছু’ এবং ‘গ্র্যান্ড মস্তি’ ছবিতে দেখা গেছে।
সূত্র : টাইমস অব ইন্ডয়া
