ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী

আপডেট : ২৪ মে ২০১৯, ১২:৩৭ এএম

রোমো রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ব্যাংকের স্পন্সর শেয়ারহোল্ডার ও স্পন্সর পরিচালক তিনি। লন্ডনের ডারহাম বিশ^বিদ্যালয় থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী রোমো রউফ চৌধুরী র‌্যাংগস গ্রুপ ও সী ফিশার্স গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক। বর্তমানে তিনি র‌্যানকন মোটরস, র‌্যানকন মোটরবাইকস, র‌্যানকন ট্রাক অ্যান্ড বাস, র‌্যানকন হোল্ডিংস, র‌্যানকন ইলেকট্রনিকস, র‌্যাংগস ইন্ডাস্ট্রিজ, র‌্যাংগস ও র‌্যাংগস প্রপার্টিজসহ গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।  বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত