৪৪ বছরের অপেক্ষা ঘোচাবে ইংল্যান্ড!

আপডেট : ২৪ মে ২০১৯, ০১:১৬ এএম

বিশ্বকাপের অভিষেক থেকেই না পাওয়ার বেদনায় নীল ইংল্যান্ড। বরাবরই একরাশ হতাশা নিয়ে থামতে হয় তাদের। ১৯৭৫ সালের প্রথম বিশ্বকাপ থেকে ২০১৫ পর্যন্ত আক্ষেপ, লজ্জা সঙ্গী ছিল দলটির। তবে বিশ্বকাপ জয়ের এই দীর্ঘ অপেক্ষা এবার ঘুচবে বললেন ইয়ন মরগান। অধিনায়কদের নিয়ে গতকাল আইসিসির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে ইংলিশ অধিনায়ক জানালেন, আগের যেকোনো বারের চেয়ে এবার ইংল্যান্ড সবচেয়ে বেশি প্রস্তুত। বিশ্বকাপ জয়ের সেরা সম্ভাবনা আছে তাদের, ‘আমাদের নিয়ে সবসময়ই সমর্থকদের আলাদা চাহিদা থাকে। চাহিদা মেটাতে ব্যর্থ হওয়াই ব্যর্থতা। তবে এবার আমরা সবচেয়ে ভালো অবস্থানে আছি। এবার আমাদের নিয়ে সমর্থকরাও বাড়তি কিছু আশা করতে পারে। এটা স্বাভাবিক। কারণ অন্য যেকোনো বারের চেয়ে আমরা এবার ভালো করছি। টানা বড় স্কোর করছি। এটা অনেক আশার ব্যাপার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত