২ জুনের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার নির্দেশ

আপডেট : ২৪ মে ২০১৯, ০২:৪০ এএম

পোশাককর্মীসহ দেশের সব খাতের শ্রমিকদের ঈদের বোনাস চলতি মাসের ৩০ তারিখের মধ্যে এবং চলতি মে মাসের বেতন আগামী ২ জুনের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে সরকার। শ্রম মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন ক্রাইসিস ম্যানেজমেন্টবিষয়ক কোর কমিটি এ নির্দেশ দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির ৪২তম সভায় তৈরি পোশাক কারখানাসহ সব শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, মন্ত্রণালয়ের সচিব উম্মে হাসনা, বিজিএমইএ সভাপতি রুবানা হক এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোর কমিটির এই সভায় সড়ক-মহাসড়ক এবং রেল ও নৌপথের যানজট এড়াতে শ্রমিকদের ছুটি একই সময়ে না দিয়ে পর্যায়ক্রমে দেওয়ারও আহ্বান জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত