বাঙালি মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি। আয়ারল্যান্ডের খ্যাতনামা মডেল। মিস আয়ারল্যান্ড হওয়ার সৌভাগ্যও হয়েছে তার।
তিনি 'সিঙ্গেল মম'। আর এ কারণে শুনতে হয় গালি।
সম্প্রতি তাকে 'বেশ্যা' বলে গালি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রিয়তি।
আয়ারল্যান্ডে বসবাসকারী এ মডেলকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আইরিশ মিরর।
তিনি সংবাদমাধ্যমটিকে বলেন, 'আমার মনে হয় অন্য মুসলিম মডেলরাও অনলাইনে বুলিংয়ের শিকার হয়।'
'কিন্তু আমি অনেক বেশি এ বিষয়টা সহ্য করছি কারণ আমার দুটি বাচ্চা রয়েছে এবং আমি মডেলিংও করছি, আমার শরীর দেখাচ্ছি। তারা এটা নিতে পারছে না।'
'তারা আমাকে পতিতা বলে সম্বোধন করছে।'
নানা সময়ে সাহসী মন্তব্য করে আলোচিত হয়েছেন মিস আয়ারল্যান্ড খ্যাত মডেল মাকসুদা আক্তার প্রিয়তি। ফেসবুকে অন্যায়ের প্রতিবাদও করেন তিনি।
