লোকসভা নির্বাচনের ৫৪৩টি আসনের মধ্যে নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৫১ আসন পেয়ে জয়ী হয়েছে। মোদির ক্যারিশমাতে বিজেপির বাজিমাত। তাই তো মোদির জয়ে গোটা দেশে উৎসবের মেজাজ। সেই দলে রয়েছেন তারকারাও। টুইটে মোদিকে শুভেচ্ছাবন্যা বইয়ে দিলেন বলিউড তারকারা। মোদিকে অন্যরকম শুভেচ্ছা জানালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌত। নিজের হাতে পাকোড়া বানালেন তিনি। আর কঙ্গনার সেই ছবি টুইটারে পোস্ট করলেন তার বোন রঙ্গোলি।
রঙ্গোলি লিখলেন, ‘কঙ্গনা রান্না করতে পছন্দ করে না। কিন্তু যখন খুব উৎসাহিত হয়ে পড়ে, তখনই রান্না করে। আজ কঙ্গনা দারুণ এক্সাইটেড। নরেন্দ্র মোদির জয়কে সেলিব্রেট করার জন্য সে চা-পাকোড়া তৈরি করেছে।’
২০০৬ সালে ‘গ্যাংস্টার’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন কঙ্গনা। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বলে দেয়, এই কয়েক বছরে কতটা এগিয়েছেন তিনি। কঙ্গনা অভিনীত ‘কুইন’, ‘তনু ওয়েডস মনু’, ‘ফ্যাশন’, ‘রেঙ্গুন’, ‘লাইফ ইন আ মেট্রো’, ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই’, ‘কাট্টি বাট্টি’, ‘তেজ’ ছবিগুলো উল্লেখযোগ্য। কঙ্গনা সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে শাড়ি, গাউন ও জাম্পশ্যুটে মাতিয়ে এসেছেন গোটা বিশে^র ভক্তদের।
