ঢাকার নবাবগঞ্জে দুর্বৃত্তদের হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বান্দুরা ও মাঝিরকান্দা এলাকার মধ্যস্থানে পারহাউজের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শেখ কালাম (৫২) ও
নবাবগঞ্জে দুই মোটরসাইকেল আরোহীকে হত্যা জাহিদ (৪৩)। তারা উপজেলার গালিমপুর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের বাসিন্দা।
জাহিদের স্বজনরা জানান, রাত ৯টার দিকে জাহিদ মোটরসাইকেলে করে কালামকে নিয়ে দেওতলা এলাকায় খোকন মোল্লা নামে এক বন্ধুর বাড়িতে বেড়াতে যান। ১১টার দিকে বাড়ি ফেরার পথে পারহাউজের সামনের রাস্তায় কলাগাছ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় জাহিদ মোটরসাইকেলের গতি কমিয়ে দেন। তখন দুর্বৃত্তরা কালামের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। জাহিদ এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকেও লাঠি দিয়ে আঘাত করে। তার চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। জাহিদ খোকনকে মুঠোফোনে বিষয়টি জানালে তিনি পুলিশকে খবর দেন। আহত কালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা আরও জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জাহিদ কামালের মৃত্যুর সংবাদ শুনে বুকে ব্যথা অনুভব করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে জাহিদও মারা যান।
নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল জানান, অপরাধীদের ধরার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
