স্ত্রী-পরিবার নয়

আপডেট : ২৫ মে ২০১৯, ০৪:১২ এএম

পাকিস্তানি ক্রিকেটাররা বিশ্বকাপ চলাকালে তাদের স্ত্রী ও পরিবারের সঙ্গ পাবে না বলে জানিয়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। খেলোয়াড়রা যাতে বিশ্বকাপে মনোযোগ ধরে রাখতে পারে সেজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

এর আগে ইংল্যান্ডের সঙ্গে সিরিজ চলাকালে স্ত্রী ও পরিবারকে সঙ্গে রাখার অনুমতি পেয়েছিল ক্রিকেটাররা। পিসিবির নতুন নিয়ম অনুযায়ী, খেলোয়াড়রা তাদের স্ত্রী ও পরিবারদের সঙ্গে নিলে সে খরচ বহন করবে না বোর্ড। কোনো সফরে সঙ্গে নিলে সে খরচ নিজেদেরই বহন করতে হবে। ৩১ মে উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত