রোমান্সে বাধা সালমান-আলিয়ার বয়স

আপডেট : ২৬ মে ২০১৯, ০৩:২৫ পিএম

দুই দশক পর সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন সালমান খান। আরও চমকপ্রদ খবর হলো, ‘ইনশাল্লাহ’ নামের সিনেমাটিতে ভাইজানের নায়িকা হচ্ছেন আলিয়া ভাট।

এই খবরে কিছুদিন আগে বলিউডে হইচই পড়ে যায়। এটা ভেবেও অনেকে অবাক হচ্ছেন, রোমান্সে সালমান ও আলিয়ার বয়সের পার্থক্য কতটা প্রভাব ফেলবে।

আবার কেউ কেউ ভাবছেন, সঞ্জয় লীলা ঠিক ঠিক সালমান-আলিয়াকে নিয়ে দুর্দান্ত কিছু ভেবে রেখেছেন।

পরিচালক বা অভিনেতারা মুখ না খুললেও সম্প্রতি ‘ইনশাল্লাহ’র প্লট নিয়ে খানিকটা ইঙ্গিত পাওয়া গেছে। জানা গেছে, ছবিতে মধ্য চল্লিশের এক ব্যবসায়ীর চরিত্রে থাকছেন সালমান। আলিয়ার বয়স থাকবে বিশের ঘরে। তাদের চরিত্র ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সালমানের রমকম ‘জাব পেয়ার কিসিসে হোতা হ্যায়’কে মনে করিয়ে দেবে।

আরও জানা যায়, সিনেমার গল্পে সালমান ও আলিয়ার বয়সকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই কাহিনিও সাজানো হয়ে সে কথা মাথায় রেখে।

শুটিং কবে শুরু হচ্ছে? এমন প্রশ্নে সালমান শনিবার বলেন, “ইনশাল্লাহ শিগগিরই আমরা ‘ইনশাল্লাহ’ শুরু করবো।”

শোনা যাচ্ছে, বিগ বসের নতুন সিজন ও ‘ইনশাল্লাহ’র শুটিং শুরু হবে সেপ্টেম্বরে। তাই কাছাকাছি লোকেশনে সেট তৈরি করা হচ্ছে। আর ২০২০ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত