মাগুরায় অপহৃত ব্যক্তিকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত চার অপহরণকারী ও উদ্ধারকৃত ব্যক্তিকে মাগুরা পুলিশ গতকাল রবিবার সদর থানা সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে হাজির করে।
আটকরা হচ্ছে শহরতলির স্টেডিয়ামপাড়ার আমির উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন (৪০), স্টেডিয়ামপাড়ার শহিদুল ইসলামের ছেলে শাহিনুর রহমান পলাশ (২৫), শহরের আদর্শপাড়ার আবদুল লতিফের ছেলে জয় (২০) ও শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামের আউয়াল মোল্যার ছেলে তুহিন মোল্যা (২৬)।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ ইব্রাহিম জানান, গত ২৪ মে সন্ধ্যায় সদরের বুধইরপাড়া গ্রামের ইকতার বিশ্বাস নামে এক রাজমিস্ত্রিকে কৌশলে অপহরণ করে চাঁদা দাবি করে একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র।
