ঈদের আগে খালেদা জিয়ার মুক্তি চাইলেন ১১১৭ সাংবাদিক

আপডেট : ২৭ মে ২০১৯, ০২:২৮ এএম

আসন্ন ঈদের আগেই কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন দলটির সমর্থক ১ হাজার ১১৭ সাংবাদিক। গতকাল এই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়। বিবৃতিতে উৎকণ্ঠা প্রকাশ করে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে

 চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরা হয়।

বিবৃতিতে তারা বলেন, ‘বেগম খালেদা জিয়া একজন অসাধারণ ব্যক্তিত্ব, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আপসহীন, অসামান্য নেত্রী। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার ন্যূনতম  মৌলিক মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা জাতি হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য।’

বিবৃতিতে স্বাক্ষর করেছেন রিয়াজ উদ্দিন আহমেদ, আলমগীর মহিউদ্দিন, আবুল আসাদ, আবদুল গফুর, শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, রেজোয়ান সিদ্দিকী, এরশাদ মজুমদার, গোলাম তাহাবুর, আল মুজাহিদী, মোবায়েদুর রহমান, ফজলুর রহমান মুন্সী, মোস্তফা কামাল মজুমদার, সালাহউদ্দিন  মোহাম্মদ বাবর, এম এ আজিজ, শেহাব উদ্দিন আহমেদ নাফা, এম এ আজিজ, কামাল উদ্দিন সবুজ, মাহমুদ শফিক, আবু সালেহ, চিন্ময় মুসুদ্দী, মাশুক চৌধুরী, জিয়াউল হক, খায়রুল আনোয়ার মুকুল,  রীটা রহমান, এম আবদুল্লাহ, আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমাদ, আবদুস শহিদ, বাকের হোসাইন, শহিদুল ইসলাম, সৈয়দ মেজবাহ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত