বিশ্বসেরা সাকিবকে দেখিয়ে দিতে বললেন রোডস

আপডেট : ২৭ মে ২০১৯, ১১:১২ এএম

বিশ্বকাপের আগে সেরা অলরাউন্ডারের আসন ফিরে পাওয়া সাকিব আল হাসানকে আরেকবার নিজের যোগ্যতা প্রমাণ করার তাগাদা দিয়েছেন বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস।

পাকিস্তানের বিপক্ষে অনুশীলন ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ার পর আইসিসিকে রোডস বলেন, ‘দারুণ একটি টুর্নামেন্টের অপেক্ষায় সে। আমি মনে করি সে কিছু বিষয় প্রমাণ করার ক্ষেত্র পেয়েছে। সেও সম্ভবত এটা ভাবছে। মনে হতে পারে সে কিছুটা আড়ালে আছে, কিন্তু এখন ওডিআই ক্রিকেটের নাম্বার ওয়ান অলরাউন্ডার। আমরা মনে করি সে এটার যোগ্য।’

‘প্রত্যেকে যাতে এটা বিশ্বাস করে তা প্রমাণ করার সময় এখন তার।’

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে ইনজুরিতে ছিলেন সাকিব। মাঠে ফিরে দেশকে প্রথম বৈশ্বিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন। দারুণ বোলিংয়ের পাশাপাশি দুটি অপরাজিত অর্ধশতক হাঁকান। ফাইনাল আবার ইনজুরির কারণে খেলতে পারেননি। যেগুলো খেলেছেন তার কল্যাণেই রশিদ খানকে টপকে সেরা অলরাউন্ডারের খেতাব ফিরে পান।

সাকিব এখন ভালো আছেন বলে জানিয়েছেন রোডস, ‘সাকিব এখন ভালো। শারীরিকভাবে দারুণ অবস্থায়। আয়ারল্যান্ডে একটু সমস্যা ছিল, সেটি এখন সেরে গেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত