সুবিধাবঞ্চিত শিশুরা পেল ঈদবস্ত্র

আপডেট : ২৮ মে ২০১৯, ০১:০৭ এএম

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদবস্ত্র দিয়েছে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস ক্লাব। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গত রবিবার ১০০ জনের বেশি শিশুর মধ্যে ইফতারের পাশাপাশি নতুন কাপড় ও খাবার বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বনানীর সেমিনার হলে এ আয়োজনে উপাচার্য অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দীন, বোর্ড অব ট্রাস্টিজের প্রতিনিধি সদস্য এম কামালউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ এবং আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এম আবদুল হাকিম শিশুদের ঈদবস্ত্র তুলে দেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত