গ্লেন ম্যাকগ্রার ফেভারিটও ইংল্যান্ড

আপডেট : ২৮ মে ২০১৯, ০১:২০ এএম

আগের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপেও কি চ্যাম্পিয়ন হবে স্বাগতিক দেশ? অনেকের মুখেই শোনা যাচ্ছে ইংল্যান্ডের নাম। কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাও মনে করছেন, এবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন হতে পারে ইংলিশরা।

কেন ম্যাকগ্রার চোখে ফেভারিট ইংল্যান্ড? বিশ্বকাপ ইতিহাসের সেরা উইকেটশিকারি অজি ফাস্ট বোলারের যুক্তি, ‘ইংল্যান্ড খুব ভালো ওয়ানডে ইউনিট। আমার কাছে তারা এই বিশ্বকাপের ফেভারিট। আমার মনে হচ্ছে তারা খুব ভালো করবে।’ ইয়ন মরগানের দল ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দারুণ শক্তিশালী। দলে জেসন রয়, জস বাটলার, জো রুটের মতো ব্যাটসম্যান যেমন আছেন তেমনি রয়েছেন জোফরা আর্চারের মতো পেসার ও মইন আলির মতো স্পিনার। তাছাড়া পুরো ইংলিশ দল আছে দুর্দান্ত ফর্মে। ঘরের মাঠে

পাকিস্তানকে হারিয়েছে তারা। গত এক বছর ধরেই একদিনের ক্রিকেটে ভালো খেলছে। যে কারণে ম্যাকগ্রা বলেছেন, ‘ইংল্যান্ড যেভাবে খেলছে তাতে আমি মুগ্ধ। তারা অনেক বড় বড় স্কোর গড়ছে। কিছু দল প্রথম ১৫ এবং শেষ ১৫ ওভারে আক্রমণ করে। কিন্তু ইংল্যান্ড ও ভারতের মতো দলগুলো এখন পুরো ৫০ ওভার সমানভাবে পিটিয়ে খেলে। এটা টি-টোয়েন্টি খেলার প্রভাব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত