ছোট ছোট মুহূর্তে বড় গল্পের আভাস (ট্রেলার)

আপডেট : ২৯ মে ২০১৯, ০৬:০৯ পিএম

কামরুজ্জামান কামুর আলোচিত সিনেমা ‘দি ডিরেক্টর’-এর ট্রেলার প্রকাশ হয়েছে সোমবার রাতে। দুই মিনিটের প্রচার ভিডিওটিতে খণ্ড খণ্ড দৃশ্য মিলে বড় গল্পের আভাস পাওয়া যায়।  

দাম্পত্য সংকট নিয়ে ছবি নির্মাণ করছে ডিরেক্টর রতন। তার স্ত্রী হেনা চাকরি করে রংপুরে। ৬ বছরের ছোট্ট মেয়ে আদ্রিতাকে নিয়ে সে রংপুরেই থাকে। ছুটিছাটায় মা-মেয়ে বেড়াতে আসে ঢাকায়। এমন কাহিনি নিয়ে শুরু এই ছবি।

শুটিং শেষে গভীর রাতে ঘরে ফেরে রতন। ক্লান্ত আর অবসন্ন দেহ মুহূর্তেই হারিয়ে যায় ঘুমের অতলে। স্বামীকে কাছে পেয়েও পুরোপুরি পাওয়া হয় না হেনার। রতনের সময় নেই। যে দাম্পত্য সংকট নিয়ে ছবি বানাচ্ছিল রতন, সেই সংকটই তছনছ করে দেয় আদ্রিতা ও তার মায়ের জীবন।

সিনেমাটির প্রধান কয়েকটি চরিত্রে আছেন মোশাররফ করিম, মারজুক রাসেল ও পপি।

২০১২ সালে ‘দি ডিরেক্টর’ ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। বেশ জটিলতার পর ২০১৫ সালের ৮ জানুয়ারি মুক্তির অনুমতি পায়।

‘দি ডিরেক্টর’-এ আরও অভিনয় করেছেন নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, মোশাররফ করিম, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ।

সিনেমাটি ঈদুল ফিতরের রাত ৯টা ৫৫ মিনিটে ইউটিউবে সান টিউব বিডি চ্যানেলে মুক্তি পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত