ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতে ১০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এই অর্থ দেশি মুদ্রায় ৮৫০ কোটি টাকা। ডিএসসিসি এ অর্থ দিয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকা- বাস্তবায়ন করবে।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে গতকাল এ সংক্রান্ত চুক্তিতে সই করেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড. জাহিদ হোসেন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব জাহিদুল হক চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ডিএসসিসির আওতায় কামরাঙ্গীরচর, লালবাগ, নয়াবাজার, সূত্রাপুর, গুলিস্তান, খিলগাঁও, মুগদা ও বাসাবো এলাকায় পরিবেশগত মান উন্নয়ন করা হবে। এছাড়া রাস্তাঘাট উন্নয়ন, পার্ক, খেলার মাঠ, কমিউনিটি সন্টার কাম মাল্টিপারপাস কমপ্লেক্স নির্মাণ করা হবে।
