দিনাজপুরে রাস্তার পাশে ২ যুবকের গলাকাটা লাশ

আপডেট : ৩০ মে ২০১৯, ১০:৩৮ এএম

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় রাস্তার পাশ থেকে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কাঁচা রাস্তার ধার থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বীরগঞ্জ উপজেলার মদনপুর এলাকার আজাহার আলীর ছেলে হানিফুর রহমান (২৮) ও দেবীপুর গ্রামের রাজেন্দ্র নাথ রায়ের ছেলে বিপ্লব চন্দ্র রায় (২৫)।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিলা পারভীন জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ২ যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ওসি বলেন, দুই যুবক নিহতের ঘটনায় বীরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত