ধানমন্ডি থেকে গাড়ি নিয়ে যাবেন উত্তরা, লম্বা জার্নি। ক্লান্তি এড়াতে উবার বুক করে ফেললেন আপনি। কোথায় থাকেন, কবে থেকে এই পেশা একাধিক প্রশ্নে চালকের সঙ্গে খোশগল্পও করে নিলেন খানিক। এ ঘণ্টায় চালকের ব্যবহার এবং গাড়ি চালানোর পদ্ধতি বেশ মন কেড়েছে আপনার। গাড়ি থেকে নেমে পাঁচে পাঁচ রেটিং দেওয়ার সময় মনে হলো ইশ যদি পরের বারও এর সঙ্গেই যাওয়া যেত। আপনার সেই সাধ জেনে ফেলেছে উবার। যাতে পরের বারও যাত্রাপথে পছন্দের চালকটিকেই পাশে পাওয়া যায় সেই ব্যবস্থাপনায় মন দিয়েছে সংস্থাটি।
জানা গেছে, খুব শিগগিরই নতুন ফিচারটি আনতে চলেছে উবার। কয়েকদিনের মধ্যেই হয়তো উবার অ্যাপে এ অপশানটি দৃশ্যমান হবে। যেখানে আপনি পছন্দের চালককে চিহ্নিত করতে পারবেন।
যাত্রা শেষে উবার অ্যাপে চালককে রেটিং দেওয়ার অপশন এসে থাকে, এবার তার সঙ্গে যুক্ত হবে ‘অফফ ধং ভধাড়ৎরঃব’ অপশন, অর্থাৎ কোনো উবার চালকের, স্বভাব, চালানোর ধরন আপনার পছন্দ হলে তার নাম এই অপশনে যুক্ত করতে পারবেন। পরবর্তী রাইডের সময় উবার অ্যাপ আপনাকে পছন্দের চালকের তালিকা দেখাবে এবং বলে দেবে তারা কোথায় আছে এবং কতক্ষণে আপনার কাছে পৌঁছতে পারবে।
উল্লেখ্য, কাছাকাছি থাকলে অবশ্যই আপনি সেই চালকের সঙ্গে যাত্রা করতে পারবেন। মূলত, যাত্রা নিরাপদ করতে এবং যাত্রার সময়কালে চালকের ওপর আস্থা রাখতে এই ভাবনাচিন্তা করেছে উবার। তবে ‘অফফ ধং ভধাড়ৎরঃব’ ফিচার এখনো পরীক্ষামূলক অবস্থায় রয়েছে।
