ওয়াটার পিউরিফায়ার পিওরইট এখন ডায়রিয়া ও টাইফয়েডের মতো পানিবাহী রোগ থেকে সুরক্ষা দেবে নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান জিফোরএস বাংলাদেশের ১৩ হাজার ৫০০ কর্মীকে।
জিফোরএস ও ইউনিলিভার বাংলাদেশের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় দেশজুড়ে জিফোরএসের সব অফিস ও ব্যারাকে পিওরইট রিভার্স ওসমোসিস পিউরিফায়ার ইনস্টল করা হবে। ফলে প্রতি বছর বিশুদ্ধ পানির পেছনে হওয়া খরচের একটি বড় অংশ বাঁচাতে পারবে জিফোরএস।
ইউনিলিভার বাংলাদেশের সিইও-এমডি কেদার লেলে ও জিফোরএস সিকিউর সলিউশনস প্রাইভেটের এমডি সেলিম চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা ঢাকায় ইউনিলিভার বাংলাদেশের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি
