টেলিভিশনের সবচেয়ে দামি অভিনেত্রী কারিনা

আপডেট : ৩১ মে ২০১৯, ০৬:১৯ পিএম

বলিউডের শীর্ষ পারিশ্রমিক পাওয়া নায়িকাদের অন্যতম কারিনা কাপুর খান। এবার টিভিতে হয়ে গেলেন সবচেয়ে দামি অভিনেত্রী।

বড়পর্দার বহু তারকাই কাজ করেছেন ছোটপর্দায়। তাদের রিয়্যালিটি শোগুলো বেশ জনপ্রিয়। অমিতাভ বচ্চন, সালমান খানসহ অনেকের নাম রয়েছে এই তালিকায়। সেই পথেই এগোলেন কারিনা।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ক্যারিয়ারের শুরু থেকেই নিজের শর্তে চলেছেন এই নায়িকা। আপস করতে শেখেননি কখনো। সেই কারিনা এবার আসতে চলেছেন ছোটপর্দায়।

টিভিতে কিছুদিনের মধ্যেই তাকে দেখা যাবে রিয়্যালিটি শো ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’-এর বিচারকের আসনে। টাকার অঙ্ক জানা না গেলেও শোনা যাচ্ছে, যা পারিশ্রমিক নিচ্ছেন তাতে কারিনাই হতে চলেছেন টেলিভিশনের সবচেয়ে দামি অভিনেতা।

এ বিষয়ে কারিনা জানান, “যদি কোনো পুরুষ বিচারক বেশি পারিশ্রমিক পান, তাহলে নারীদের ক্ষেত্রে সেখানে বৈষম্য হবে কেন? এতটা সময় ওই শো-কে দেওয়ার জন্য আমি প্রাপ্য এবং ন্যায্য পারিশ্রমিকই দাবি করেছি।”

তবে শুধু পারিশ্রমিকই নয়, শো-এ কতক্ষণ সময় দেবেন তাও ঠিক করে দিয়েছেন কারিনা।

তার জবাব, “আমি খুবই স্পষ্ট করে জানিয়ে দিয়েছি ৮ ঘণ্টার বেশি সময় দিতে পারব না। তৈমুরকে আমি সময় দিতে চাই। তবে কোনো কোনো দিন প্রয়োজন দেখে ১২ ঘণ্টাও কাজ করতে পারি।”

কারিনাকে সর্বশেষ দেখা গেছে ‘ভিরে ডি ওয়েডিং’ সিনেমায়। শুটিং শেষ করেছেন অক্ষয় কুমারের বিপরীতে ‘গুড নিউজ’-এর। হাতে আছে করণ জোহরের ঐতিহাসিক কাহিনির ছবি ‘তখত’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত