আর্সেনাল ও সেভিয়ার সাবেক ফুটবলার হোসে আন্তোনিও রেয়েস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ৩৫ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া।
স্পেন জাতীয় দলের হয়ে ২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রেয়েস। ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত খেলে ৪টি গোলও করেছিলেন।
রেয়েস ১৯৯৯-২০০১ মৌসুমে ক্লাব ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন সেভিয়া ‘বি’ দলের হয়ে। পরের বছর সেভিয়ার মূল দলে সুযোগ করে নেন। চার মৌসুম কাটিয়ে পাড়ি দেন ইংলিশ ক্লাব আর্সেনালে।
২০০৬-০৭ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ধারে খেলেছেন। জয় করেন লা লিগা শিরোপা। ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত খেলেছেন ছেলেটিকে মাদ্রিদের হয়ে। ক্যারিয়ারে আরেকবার সেভিয়াতেও ফিরেছিলেন। ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত কাটান দ্বিতীয় দফায়।
এরপর চাইনিজ লিগে নাম লিখিয়েছিলেন। এ বছর অবশ্য স্পেনের দ্বিতীয় বিভাগের দল এক্সট্রিমাদুরারে নাম লেখান। ৯টি ম্যাচও খেলেছেন। হয়তো নতুন অনেক স্বপ্নই বুনছিলেন চোখে। কিন্তু দুর্ঘটনা জীবন প্রদীপ নিভিয়ে দিল তার।
