৬ দিনের ছুটিতে যাচ্ছে আখাউড়া স্থলবন্দর

আপডেট : ০২ জুন ২০১৯, ০৫:২৮ পিএম

ঈদ উল ফিতর উপলক্ষে মঙ্গলবার থেকে টানা ৬ দিন আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানির কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা বলেন, ঈদ উপলক্ষে আগামী কাল ৪ জুন মঙ্গলবার থেকে ৯জুন রোববার পর্যন্ত টানা ৬দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে কোন পণ্য আমদানি-রফতানির কার্যক্রম বন্ধ থাকবে। ১০ জুন থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে। তবে বন্ধের দিনে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত