ক্যানসারের অনুভূতি শব্দে প্রকাশ করলেন নাফিসা

আপডেট : ০২ জুন ২০১৯, ০৮:০৯ পিএম

মনের জোর আর লড়াই কর্কট রোগের একমাত্র অস্ত্র- একথা বারবার বলে এসেছেন ক্যানসারের লড়াকুরা। যারা বহু দিন ক্যানসারের সঙ্গে ঘর করেছেন। এবার কলম ধরলেন বলিউডের অভিনেত্রী নাফিসা আলি।

সম্প্রতি ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থের পথে এই অভিনেত্রী। কেমোথেরাপির পর উঠে গিয়েছে মাথার চুল। শরীর ভেঙে গিয়েছে একের পর একটা অপারেশনের পর। কিন্তু তিনি ঘুরে দাঁড়িয়েছেন। আগের থেকে এখন অনেকটাই সুস্থ।

সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। সেখানেই তিনি লেখেন, আমার মাথায় একটাও চুল নেই, আমার ভ্রূ বা চোখের পাতা নেই। কিন্তু আমি ঠিক আছে। জানি সবকিছু আবার আগের মতো হয়ে যাবে।

বাকিদেরও তিনি এই বার্তাই দেন। এই সময়টা মনের জোর নিয়ে লড়াই করার কথা বলেন তিনি। লাইফ ইন আ মেট্রো, জুনুন, মেজর সাহেব, সাহেব, বিবি, আউর গ্যাংস্টার ৩ তে দেখা গিয়েছিল তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত