জর্জ-অমল ক্লুনির সঙ্গে ফ্রি ডিনারের সুযোগ!

আপডেট : ০২ জুন ২০১৯, ০৮:২৭ পিএম

বিয়ের পরেও হলিউড অভিনেতা জর্জ ক্লুনি এবং ব্রিটিশ আইনজীবী অমল ক্লুনিকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। তবে এবার তারা শিরোনাম হলেন দারুণ এক উদ্যোগের কারণে।

মানবাধিকার রক্ষায় ২০১৬ সালে এ জুটি গড়ে তুলেন  ক্লুনি ফাউন্ডেশন। বিশ্বব্যাপী মানবাধিকারের পক্ষে আইনি ও পরামর্শ সহায়তায় কাজ করে এ ফাউন্ডেশন। এটির জন্য অর্থ সংগ্রহের জন্য দারুণ একটি ক্যাম্পেইন চালাচ্ছেন জর্জ ও অমল।

মাসালা ডটকম জানায়, ইতালির নিজেদের বাসভবনে সময় কাটানোর সুযোগ করে দেবেন যে কোনো জুটিকে। সেলিব্রেটি জুটিটির লেক কোমো ভিলা বাসভবনে সঙ্গে বিলাশবহুল ডিনার, থাকছে একসঙ্গে ছবি তোলার সুযোগ।

এ ছাড়া ইতালির বিমান টিকেট দেবেন এবং ফোর স্টার হোটেলে রাতযাপনও করাবেন তারা। এর জন্য লাগবে না কোনো অর্থও। ফ্রিতেই সব আয়োজন করবে ক্লুনি ফাউন্ডেশন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত