জুনেই বান্টি আউর বাবলি সিক্যুয়ালের শুটিং

আপডেট : ০২ জুন ২০১৯, ০৯:০৬ পিএম

ব্যবসাসফল ছবিগুলোর সিক্যুয়াল বানানো এখন বলিউড রীতি হয়ে দাঁড়িয়েছে। এ কাতারে নতুন যুক্ত হয়েছে ২০০৫ সালের দর্শকপ্রিয় ছবি ‘বান্টি আউর বাবলি’।

রানী ও অভিষেক জুটির ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়। এই দুই তারকার প্রেম নিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে কম আলোচনা হয়নি। যদিও পরে দুইজনেই আলাদা আলাদা ঘর করেছেন।

পুরোনো সম্পর্কের সেই স্মৃতিকে পাশ কাটিয়ে আবারও জুটি বাঁধছেন রানী-অভিষেক। তবে সিক্যুয়ালে এবার থাকছেন না পরিচালক সাদ আলি।

বলিউড হাঙ্গামা জানায়, সিক্যুয়াল ডিরেকশন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল সাদ আলিকে। কিন্তু তিনি রাজি হননি।

তিনি বলেন, আমি বান্টি আউর বাবলির সিক্যুয়ালের ডিরেকশান দিচ্ছি না। ব্রিটিশ বিরোধী যুদ্ধে ভূমিকা রাখা নিজের দাদীকে নিয়ে বায়োপিক বানাতে ব্যস্ত বলে তিনি জানান।

যাই হোক নতুন পরিচালকের হাত ধরে জুনেই শুটিং শুরু হবে সিনেমাটির। আগামী বছর এটি মুক্তি পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত