সাকিবের অনন্য রেকর্ড

আপডেট : ০২ জুন ২০১৯, ০৯:৩০ পিএম

পাকিস্তানের আবদুল রাজ্জাককে পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সময়ে ন্যূনতম পাঁচ হাজার রান ও আড়াই শ উইকেট নেওয়ার কীর্তি এখন সাকিব আল হাসানের।

অনন্য এই রেকর্ড থেকে মাত্র এক উইকেট দূরে ছিলেন সাকিব আল হাসান। রোববার ওভালে দক্ষিণ আফ্রিকা ওপেনার আইডেন মারকরামকে ফিরিয়ে সেই রেকর্ডটি নিজের করলেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার।

টাইগারদের দেওয়া ৩৩১ রানের লক্ষ্যে ব্যাট করছে প্রোটিয়ারা। এদিন ২০তম ওভারে মারকরামকে ফেরান সাকিব। ওয়ানডে ক্রিকেটে যা তার ২৫০তম উইকেট।

১৯৯তম ম্যাচে সাকিব ২৫০ উইকেট শিকারে নজির গড়লেন। ব্যাটিংয়ে ৫ হাজার রান করেছেন অনেক আগেই।

আন্তর্জাতিক ওয়ানডেতে ন্যূনতম ৫০০০ রানের সঙ্গে ২৫০ উইকেট নেওয়ার নজির খুব বেশি নেই। এই মাইলফলক স্পর্শ করা ক্রিকেটার মাত্র চারজন। চারজনই সাবেক- শহীদ আফ্রিদি, সনৎ জয়াসুরিয়া, জ্যাক ক্যালিস ও রাজ্জাক।

এই চার ক্রিকেটারের মধ্যে ম্যাচসংখ্যায় দ্রুততম রেকর্ডটি এত দিন পাকিস্তানের রাজ্জাকের দখলে ছিল। ২৩৪তম ম্যাচে রেকর্ডটি গড়েছিলেন তিনি। সেদিক থেকে সাকিব অনেক দ্রুতই এই রেকর্ড স্পর্শ করলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত