ঈদুল ফিতর উপলক্ষে কাল মঙ্গলবার থেকে টানা ৬ দিন আখাউড়া স্থলবন্দর বন্ধ থাকবে। বেনাপোলে ছুটি শুরু হয়ে গেছে এরই মধ্যে। আমদানি-রপ্তানিসহ বন্দরে অভ্যন্তরের সব কার্যক্রম বন্ধ থাকলেও এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে দুই স্থলবন্দরেই। আখাউড়া বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ স¤পাদক ফোরকান আহমেদ খলিফা বলেন, ঈদ উপলক্ষে কাল থেকে আগামী রবিবার পর্যন্ত টানা ৬দিন পণ্য আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে। ১০ জুন থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।
×
