২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত কৌশিক গাঙ্গুলি পরিচালিত ব্যবসাসফল চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী ও সেরা জুটির পুরস্কার পেলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার সঙ্গে সেরা জুটির পুরস্কার তুলে নেন এ সিনেমার নায়ক আবীর চ্যাটার্জি। এ বছর কলকাতায় টেলিসিনে অ্যাওয়ার্ড আবারও পেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল, আঁখি আলমগীর, চঞ্চল চৌধুরী ও জাকিয়া বারী মম। এদিকে বিশ্বকাপে অংশ নেওয়ায় একই সঙ্গে প্রশংসিত ও সমালোচিত হয়েছেন জয়া। এ প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। জয়া বললেন, ‘গঠনমূলক সমালোচনা না হলে তা আমি গায়ে মাখি না। বরং এবারের অভিজ্ঞতা অসাধারণ। এবার লন্ডনে এক দিনের জন্য ছিলাম। এখানে আবহাওয়া হঠাৎ করে খারাপ হয়ে গেল। আমি ১৯৯৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপেও বাংলাদেশ টিমের সঙ্গে একজন অতিথি হিসেবে গিয়েছিলাম। সেবারও ভিভ রিচার্ডের সঙ্গে দেখা হয়েছিল। তিনি বাংলাদেশের খবর নিলেন। রিচার্ডস... আমাকে দেখে বলে উঠলÑ দেখ, কুড়ি বছর হয়ে গেল! মালালাকে দেখলাম। প্রশান্তির মধ্যে কী দীপ্তিময়! কত স্বতঃস্ফূর্ত। অনেক কথা হলো আমাদের। আমাকে দেখেই বললেন, আমি জানি আপনি বাংলাদেশের অভিনেত্রী। আপনার অভিনয় দেখেছি।’
×
