বলিউডেই তৈমুরের ‘যমজ’!

আপডেট : ০২ জুন ২০১৯, ১১:৫৩ পিএম

বলিউডের অন্যতম ফেভারিট করিনা কাপুর ও সাইফ আলি খানের ছেলে তৈমুর আলি খান।

সোশ্যাল মিডিয়ায় তার ছবি ও ভিডিও মানেই তা ভাইরাল। পাপারাজিরাও সব সময়ই তার পিছু নেয়। তা নিয়ে খানিক বিরক্তই তৈমুরের বাবা-মা।

এবার এরই মধ্যে বলিউডে মিলল তৈমুরের ডুপলিকেট। অন্তত বলিউড অভিনেতা অর্জুন কাপুরের মন্তব্যে সে কথাই ধরা পড়েছে।

আসলে, সদ্য করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু-তে বলিউড অভিষেক হওয়া তারা সুতারিয়ার একটি ছবি অর্জুনকে তৈমুরের কথা মনে করিয়ে দিয়েছে।

তারা ইনস্টাগ্রামে তার ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, বাটারবল বেবি। ছবিতে বলিউডের অনেকেই নানা মন্তব্য করেছেন। তবে তার মধ্যে দর্শকের মন জয় করেছে অর্জুনের কথা। তিনি ছবির কমেন্টে তৈমুরের নাম লিখেছেন। অর্থাৎ তারার ছোটবেলার ছবি দেখে তৈমুরের সঙ্গে ভীষণ মিল পেয়েছেন তিনি।

কাজের ক্ষেত্রে আপাতত তারা ব্যস্ত সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে মারজাওয়াঁর শ্যুটিং নিয়ে। ছবিতে দেখা যাবে রাকুল প্রীত সিং ও রীতেশ দেশমুখকেও। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২ অক্টোবর।

সূত্র: ইন্ডিয়ান টাইমস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত