ঈদেই মুক্তি পাচ্ছে সালমান খান-ক্যাটরিনা কাইফের বহুল আলোচিত সিনেমা ভারত। সালমানের জন্য উচ্চাভিলাষী প্রজেক্ট বলা যায় এ ছবিকে। ইতিমধ্যে ট্রেলার এবং গান প্রকাশ করেই কাঁপিয়ে দিয়েছে ভারত।
এ সিনেমায় একজন স্ট্যান্ট আর্টিস্টের ভূমিকায় অভিনয় করেছেন সালমান। ১৮ থেকে ৭০ বছর বয়সী ভাইজানকে দেখা যাবে পর্দায়। বয়সী সালমানকে দেখা যাবে কাঁচাপাকা দাড়িতে। দুর্দান্ত এই লুকে ইতিমধ্যে দারুণভাবে প্রশংসিত হয়েছেন তিনি।
ফিল্মফেয়ারকে এক সাক্ষাৎকারে সালমান জানান, পরিবার থেকেই এ লুক পেয়েছেন তিনি। এই তারকা বলেন, সাধারণত আমাদের সকল খালাতো-মামাতো ভাইদের এ ধরনের দাড়ি আছে। তাদের কাছ থেকেই এই চরিত্রের লুকটা পেতে সহজ হয়েছে।
আলী আব্বাস জাফর পরিচালিত সিনেমাটিতে সালমানের বিপরীতে আছেন ক্যাটরিনা। এ ছাড়া আরও থাকছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ, সুনিল গ্রোভার, টাবু। ৫ জুন দর্শকদের সামনে পর্দা উঠছে এ ছবির।
