বাংলাদেশকে সম্মান দেখাচ্ছে আইসিসি

আপডেট : ০৩ জুন ২০১৯, ০৯:২৪ পিএম

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। রোববার ওভালে প্রোটিয়াদের ২১ রানে হারায় টাইগাররা। এদিন ওভালের গ্যালারি ছিল বাংলাদেশি ভক্তদের দখলে। সারাক্ষণ চিৎকার, আনন্দ উল্লাসে টাইগারদের সমর্থন জুগিয়ে গেছেন তারা।

টাইগাররা ম্যাচ জিতে প্রতিদান দিয়েছেন ভক্তদের। ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসিও সম্মান জানিয়েছেন টাইগার ভক্তদের। আইসিসি তাদের ক্রিকেট বিশ্বকাপের অফিশিয়াল টুইটার ও ফেসবুক পেজে টাইগার ভক্তদের ছবি কাভার ফটো হিসেবে প্রকাশ করে।

প্রতিদিনই অবশ্য সেই কাভার ফটো পরিবর্তন করে থাকে আইসিসি। ম্যাচের বিভিন্ন আকর্ষণীয় মুহূর্তই সাধারণত ঠাঁই পায় সেখানে।

এদিকে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পরই আইসিসি নিজেদের টুইটার পেজে সাইফউদ্দিনের ছবি কাভার ফটো হিসেবে পোস্ট করে।

এ ম্যাচে সাইফউদ্দিন জোড়া উইকেট নিয়েছিলেন। রাসি ফন ডার ডাসেন ও আন্দিলে ফেলুকোয়ায়োকে তিনি ফেরান খুবই গুরুত্বপূর্ণ সময়ে। ম্যাচের টার্নিং পয়েন্টও বলা যেতে পারে ওই দুই উইকেটকে। সাইফউদ্দিনের ট্রেড মার্ক উদযাপনের ছবিই পোস্ট করা হয়েছে আইসিসির টুইটার পেজে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত